শনিবার, ৯ মে, ২০২৬, ঢাকা

জামিনে মুক্তির পর জেলগেট থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ
প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২৪, ০৪:১২ পিএম

শেয়ার করুন:

জামিনে মুক্তির পর কারাগেট থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

ময়মনসিংহে জামিনে মুক্তি পাওয়ার পর কারাফটক থেকে আওয়ামী লীগ নেতা ও সাবেক কাউন্সিলর আবু বক্কর সিদ্দিক সাগরকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়। শুক্রবার (২৭ ডিসেম্বর) তাকে আদালতে পাঠানো হবে।


বিজ্ঞাপন


গ্রেফতার আবু বক্কর সিদ্দিক সাগর ময়মনসিংহ সিটি করপোরেশনের ৩২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। তিনি মহানগর আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বৃহস্পতিবার আবু বক্কর সিদ্দিক সাগরের জামিন আবেদন মঞ্জুর হলে সন্ধ্যায় কারামুক্ত হন তিনি। এ সময় কারাগেটের সামনে থেকে তাকে আবারও গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (২৮ ডিসেম্বর) তাকে আদালতে পাঠানো হবে।

মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, গত ১৯ জুলাই বিকেলে নগরীর মিন্টু কলেজ এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে সশস্ত্র হামলা চালান আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা। এতে রেদোয়ান হোসেন সাগর গুলিবিদ্ধ হয়ে মারা যান। সাগর নগরীর আকুয়া চৌরঙ্গী মোড় এলাকার আসাদুজ্জামানের ছেলে। তিনি ফুলবাড়িয়া কলেজে অনার্স পড়তেন।


বিজ্ঞাপন


এ ঘটনায় ২৪ জুলাই পুলিশ বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ১৫০-২০০ জনকে আসামি করে কোতোয়ালি মডেল থানায় মামলা করে। এরপর গত ২৭ অক্টোবর রাতে কক্সবাজারের একটি হোটেলে অভিযান চালিয়ে আটক করা হয় আবু বক্কর সিদ্দিককে। পরে রেদোয়ান হোসেন হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

প্রতিনিধি/ এমইউ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর