বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ঢাকা

প্রকাশ্যে ফুফাতো বোনকে পিটিয়ে জখম: ভিডিও ভাইরাল

জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর
প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২৪, ০৪:১২ এএম

শেয়ার করুন:

প্রকাশ্যে ফুফাতো বোনকে পিটিয়ে জখম: ভিডিও ভাইরাল

জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে কাঠের টুকরো দিয়ে শেফালী বেগম (৫০) ও ভাবনা আক্তার (২৪) নামে দুই ফুফাতো বোনকে বেদম পেটালেন মামাতো ভাই মো. রাশেদ আলম। এ ঘটনায় একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে নিন্দার ঝড় উঠে।

রোববার (২২ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের পশ্চিম সৈয়দপুর গ্রামের সাহাদুল্লাহ্ হাজ্বী বাড়িতে এ হামলার শিকার হয় দুই ফুফাতো বোন। রাশেদ ওই বাড়ির মৃত মাহবুবুল ইসলামের ছেলে।


বিজ্ঞাপন


হামলার শিকার ভাবনা আক্তার জানান, তার মা ফাতেমা আক্তার ২০০৩ সালে কিছু জমি কিনেন তার নানার বাড়িতে। সেই জমি জোরপূর্বক তার মামাতো ভাই রাশেদ বিক্রি করে দেয়। ওই জমিতে ঘর নির্মাণ করতে গেলে রোববার দুপুরে ভাবনা ও তার খালাতো বোন শেফালী বেগম বাধা দেয়। তখন এ দুই নারীকে অভিযুক্ত রাশেদ একটি কাঠের টুকরো দিয়ে এলোপাতাড়ি পেটাতে থাকে।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মো. আবুল কালাম আজাদ বলেন, মারধরের শিকার হওয়ার কথা উল্লেখ করে দুই নারী হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছে। তাদের গায়ে আঘাতের চিহ্ন রয়েছে।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ জানান, ফেসবুকের মাধ্যমে একটি ভিডিও দেখছি। বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর