মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ঢাকা

আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ, ৬ তরুণ-তরুণী আটক

জেলা প্রতিনিধি, রাজশাহী
প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২৪, ১০:২০ এএম

শেয়ার করুন:

আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ, ৬ তরুণ-তরুণী আটক

রাজশাহীর আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ৬ তরুণ তরুণীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিকেলে নগরীর লক্ষীপুর মোড়ে হোটেল গ্যালাক্সি নামে আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।


বিজ্ঞাপন


আরও পড়ুন

বগুড়ায় ছুরিকাঘাতে আবাসিক হোটেলের ম্যানেজার খুন

ডিবির উপ-পুলিশ কমিশনার মীর মো. শাফিন মাহমুদ এ তথ্য নিশ্চিত করে তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে লক্ষীপুর মোড়ে আবাসিক হোটেল গ্যালাক্সিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় অসামাজিক কার্যকলাপের অভিযোগে ৩ তরুণ ও ৩ তরুণীকে আটক করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আইনশৃঙ্খলা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর