বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ঢাকা

কুবিতে ছাত্র আন্দোলনে হামলাকারীকে পুলিশে সোপর্দ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, কুবি
প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২৪, ০৩:৫৬ পিএম

শেয়ার করুন:

কুবিতে ছাত্র আন্দোলনে হামলাকারীকে পুলিশে সোপর্দ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ২৯ জুলাই শিক্ষার্থীদের ওপর হামলাকারী রাকেশ দাসকে পুলিশের হাতে সোপর্দ করেছে সাধারণ শিক্ষার্থীরা। 

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের পাশে এক হোটেলের সামনে এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


আটক রাকেশ দাস বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী এবং শাখা ছাত্রলীগের উপ-প্রচার সম্পাদক ছিলেন। এছাড়াও তিনি ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রেজা-ই-এলাহীর অনুসারী ছিলেন। 

তিনি গত ২৯ জুলাই কুবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িত ছিলেন। এ দিন এক শিক্ষার্থী গুলিবিদ্ধ হন এবং ২০-৩০ জন শিক্ষার্থীকে মারধর করা হয়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ সকালে বিশ্ববিদ্যালয়ের পাশে রাকেশকে আটক করে কয়েকজন শিক্ষার্থী। পরে পুলিশে খবর দিলে কোটবাড়ি পুলিশ ফাঁড়ির তিনজন পুলিশ সদস্য তাকে আটক করে নিয়ে যায়।

জেলা গোয়েন্দা শাখা কুমিল্লার (ডিবি) অফিসার ইনচার্জ সাজ্জাদ করিম খান বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে কুমিল্লা সদর দক্ষিণ থানায় বিস্ফোরক আইনে মামলা রয়েছে। সে ওই মামলার ১৪ নম্বর আসামি।  এ কারণে আমরা রাকেশকে পুলিশের সহযোগিতায় জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছি।


বিজ্ঞাপন


প্রতিনিধি/ এমইউ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর