সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ঢাকা

রামেকে আরও একজনের মৃত্যু

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২২, ১০:৪৬ এএম

শেয়ার করুন:

রামেকে  আরও একজনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও একজনের মৃত্যু হয়েছে (ষাটোর্ধ নারী)। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৯টার মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত নারী নাটোর জেলার বাসিন্দা। তিনি করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। 

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত জানান, বর্তমানে (শুক্রবার সকাল ৯টা পর্যন্ত) হাসপাতালটির করোনা ইউনিটে রোগী ভর্তি রয়েছেন ৪০ জন। গতকাল চিকিৎসাধীন ছিলেন ৪০ জন। এদের মধ্যে রাজশাহীর ১৪ জন, চাঁপাইনবাবগঞ্জের ৮ জন, নওগাঁর ৬ জন, নাটোরের ৭ জন, পাবনার ২ জন, চুয়াডাঙ্গার ১ জন, ঝিনাইদহের ১ জন ও জয়পুরহাটের ১ জন রোগী রয়েছেন।

চিকিৎসাধীনদের মধ্যে করোনা শনাক্ত হয়েছে ১৮ জনের শরীরে। করোনার উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৭ জন। এছাড়াও করোনা পরীক্ষায় নেগেটিভ এসেছে ১৫ জনের শরীরে। 

২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন ৫ জন। এদিন সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ১১ রোগী। 

এদিকে বৃহস্পতিবার রামেক হাসপাতাল ল্যাবে ৯৪ জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ৯ জনের শরীরে। এছাড়াও রামেক ল্যাবে ১৬৮ জনের নমুনা পরীক্ষা করে করোনা ধরা পড়েছে ১৩ জনের শরীরে। 

এদিন মোট ২৬২ জনের নমুনা পরীক্ষা করে করোনা ধরা পড়েছে ২২ জনের শরীরে। পরীক্ষার অনুপাতে রাজশাহীতে করোনা শনাক্তের হার দাঁড়িয়েছে ৮ দশমিক ৪০ শতাংশে। একদিন আগে ছিল ১২ দশমিক ৫৭ শতাংশ।

এএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর