শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ঢাকা

ভারতীয় পণ্য বর্জনের ডাক হিন্দু, বৌদ্ধ-খ্রিস্টান ছাত্র যুব ফ্রন্টের

জেলা প্রতিনিধি, ফেনী
প্রকাশিত: ০৮ ডিসেম্বর ২০২৪, ০৭:৪০ এএম

শেয়ার করুন:

ভারতীয় পণ্য বর্জনের ডাক হিন্দু, বৌদ্ধ-খ্রিস্টান ছাত্র যুব ফ্রন্টের

সনাতন ধর্মের নাম ভাঙ্গিয়ে রাষ্ট্রের মধ্যে বিশৃঙ্খলা ও ধর্মীয় দাঙ্গা লাগানোর চেষ্টায় ভারতের অবৈধ হস্তক্ষেপের প্রতিবাদে ফেনীতে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ছাত্র-যুব ফ্রন্ট। 

শনিবার (৭ ডিসেম্বর) রাত ৭টার দিকে ফেনী শহরের ট্রাংক রোড জয়কালী মন্দির থেকে মিছিলটি শুরু হয়ে ট্রাংক রোড, বড় মসজিদ, প্রেসক্লাব প্রদক্ষিণ করে খেজুর চত্বরে সমাবেশে মিলিত হয়। 

এসময় বক্তারা বলেন, ৫ আগস্টের পর ফেনীতে সনাতনী ধর্মের কোনো ব্যক্তির বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা হয়নি। যারা আওয়ামী লীগ করে মানুষের ওপর অন্যায়- অত্যাচার করেছে তাদের দায় সনাতন ধর্মের লোক নিবে না।

এসময় তারা বলেন, ভারত অবৈধভাবে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের ওপর হস্তক্ষেপ করছে। এটি আমরা মেনে নেবো না। এর প্রতিবাদে আমরা ভারতীয় পণ্য বয়কট করব৷

মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য দেন, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ছাত্র-যুব ফ্রন্ট ফেনীর সভাপতি জীবন কৃষ্ণ দে। সিনিয়র যুগ্ম সমবেত টুটুল চন্দ্র নাথ।  

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর