সোমবার, ৪ মে, ২০২৬, ঢাকা

মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ৩ ফার্মেসিকে জরিমানা

জেলা প্রতিনিধি, রাজশাহী
প্রকাশিত: ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:০০ পিএম

শেয়ার করুন:

মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ৩ ফার্মেসিকে জরিমানা

মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় রাজশাহীতে তিন ফার্মেসিকে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) জেলার পুঠিয়া বাজারে পরিচালিত মোবাইল কোর্ট তাদের জরিামানা করে।

পুঠিয়ার নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ঔষধ প্রশাসন জেলা কার্যালয়ের পক্ষ থেকে এ অভিযান পরিচালিত হয়।


বিজ্ঞাপন


সন্ধ্যায় ঔষধ প্রশাসন থেকে জানানো হয়েছে, মেয়াদোত্তীর্ণ ঔষধ ও ফিজিশিয়ান স্যাম্পল সংরক্ষণ, প্রেশক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক ঔষধ বিক্রয় করায় ঔষধ ও কসমেটিকস্ আইন ২০২৩ এর ৪০(খ), ৪০(গ), ৪০(ঘ) ধারায় তিনটি মামলায় তিন ফার্মেসিকে সাড়ে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযুক্ত ফার্মেসিগুলো হলো- সোনার বাংলা ফার্মেসি, হলিস্টিক ফার্মেসি ও আলহামদুলিল্লাহ ফার্মেসি।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবাশীষ বসাক এবং ঔষধ প্রশাসন, রাজশাহীর সহকারী পরিচালক কে এম মুহসীনিন মাহবুব ও ঔষধ তত্ত্বাবধায়ক মো. শরিফুল ইসলামের উপস্থিতিতে অভিযান পরিচালনা করা হয়।

এ বিষয়ে ঔষধ প্রশাসন রাজশাহীর সহকারী পরিচালক কে এম মুহসীনিন মাহবুব বলেন, অভিযোগ পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অংশ হিসেবে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

প্রতিনিধি/এমআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর