ন্যায্যমূল্যে কৃষকদের পণ্য বিক্রি ও ক্রেতাদের কিনতে পারার লক্ষে ঝালকাঠিতে চালু হয়েছে ‘কৃষক বাজার’। এ বাজারে কৃষকরা সরাসরি তাদের উৎপাদিত পণ্য কোনো মধ্যসত্ত্বভোগীর সহায়তা ছাড়াই বিক্রি করতে পারবেন।
বুধবার (১৩ নভেম্বর) সকালে ঝালকাঠি সদর উপজেলা পরিষদ চত্ত্বরে এ বাজারের উদ্বোধন করেন ঝালকাঠির জেলা প্রশাসক আশরাফুর রহমান।
![]()
এসময় পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, অতিরিক্ত জেলা প্রশাসক মো. কাওছার হোসেন উপস্থিত ছিলেন।
ঝালকাঠি সদর উপজেলা প্রশাসন এ বাজার তত্ত্বাবধায়নে রয়েছে। এখানে কৃষকের কাছ থেকে ক্রেতারা সরাসরি কৃষিপণ্য ক্রয় করতে পারছেন। বাজারের চেয়ে কম মূল্যে সবজিসহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতে পেরে খুশি ক্রেতারা। জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কৃষকদের সার্বিক সহযোগিতা করা হবে বলে জানানো হয়েছে।
প্রতিনিধি/এসএস




