রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ঢাকা

গাইবান্ধায় মোটরসাইকেল দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত

জেলা প্রতিনিধি, গাইবান্ধা
প্রকাশিত: ০৩ নভেম্বর ২০২৪, ১০:৪৮ পিএম

শেয়ার করুন:

গাইবান্ধায় মোটরসাইকেল দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত

গাইবান্ধার গোবিন্দগঞ্জের নির্মাণধীন মহাসড়কের ব্লকের সঙ্গে ধাক্কা লেগে মেহেদী হাসান রাসেল মিয়া (২০) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছেন।

রোববার (৩ নভেম্বর) রাত সোয়া ৮টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের বকচর এলাকার একটি কোল্ড স্টোরের সামনে এ দুঘর্টনা ঘটে।

নিহত রাসেল মিয়া গোবিন্দগঞ্জ পৌর শহরের ৫নং ওয়ার্ডের প্রধানপাড়ার দুলা মিয়ার ছেলে ও একটি কলেজের শিক্ষার্থী বলে জানা গেছে।

স্থানীয়রা জানায়, ওই সময় রাসেল মিয়া মোটরসাইকলযোগে ফাঁসিতলা এলাকা থেকে গোবিন্দগঞ্জের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে বকচর এলাকার কোল্ড স্টোরের সামনে পৌঁছিলে নির্মাণধীন সড়কের ব্লকের সঙ্গে ধাক্কা লেগে ছিটকে পড়ে যায়। এ সময় মাথা থেতলে ঘটনা স্থলে মৃত্যু হয়।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসের সহযোগিতা উদ্ধার তৎপরতা চালানো হয়। ঘটনা স্থল থেকে রাসেল মিয়া নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর