বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ঢাকা

মোহনগঞ্জে নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি, নেত্রকোনা
প্রকাশিত: ০৩ নভেম্বর ২০২৪, ০৯:০৩ পিএম

শেয়ার করুন:

মোহনগঞ্জে নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার

নেত্রকোনার মোহনগঞ্জের টুনাই নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৩ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার গাগলাজুর ইউনিয়নের টুনাই নদী থেকে মধ্য বয়সী ওই ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। 

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, ধনু নদী বা অন্য কোনো নদী দিয়ে লাশ ভেসে এখানে এসেছে বলে ধারণা করা হচ্ছে। পরিচয় শনাক্তে পিবিআইয়ের সঙ্গে কথা বলেছি। তারা প্রযুক্তির মাধ্যমে  ওই ব্যক্তির পরিচয় শনাক্তে কাজ করবে। এছাড়া দেশের সকল থানায় এ বিষয়ে বার্তা দেওয়া হয়েছে।

তিনি জানান, কয়েকদিন আগে হত্যার পর লাশ পানিতে ফেলে দিয়েছে বলে ধারণা করা হচ্ছে। ফলে দেহটি পঁচে গলে গিয়েছে। আগামীকাল সোমবার (৪ নভেম্বর) সকালে লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হবে।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর