মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ঢাকা

দৌলতদিয়া পতিতালয়ে মদ্যপানে মৃত ১

জেলা প্রতিনিধি, রাজবাড়ী 
প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৪, ০৭:৫৫ পিএম

শেয়ার করুন:

দৌলতদিয়া পতিতালয়ে মদ্যপানে মৃত ১

রাজবাড়ীর দৌলতদিয়া পতিতালয়ে মদ্যপানে অসুস্থ হয়ে ইমরান শেখ (৪০) নামে একজনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল ৯টার দিকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

মৃত ইমরান শেখ বরিশাল জেলার বানারীপাড়া থানার চাখার গ্রামের নজরুল শেখের ছেলে। সে দৌলতদিয়া পতিতালয়ের জাহাঙ্গীরের বাড়ির ভাড়াটিয়া কমলার বিয়ে করা স্বামী।

পুলিশ সূত্রে জানা গেছে, যৌনপল্লী এলাকায় ইমরান নামে একজন অতিরিক্ত মদপান করে অসুস্থ হলে রেল স্টেশন টার্মিনাল এলাকা থেকে অজ্ঞাতনামা রিকশাচালক বুধবার রাত সাড়ে ১১টার দিকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় থাকার পর বৃহস্পতিবার সকাল ৯টা ১০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, নিহতের সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

প্রতিনিধি/ এমইউ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর