বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ঢাকা

পিরোজপুরে ২ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

জেলা প্রতিনিধি, পিরোজপুর
প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৪, ১০:৫৭ এএম

শেয়ার করুন:

পিরোজপুরে ২ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

পিরোজপুর-খুলনা বরিশাল মহাসড়কের পিরোজপুরের সিও অফিস থেকে বলেশ্বর ব্রিজ পর্যন্ত রাস্তার দুই পাশের দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সড়ক বিভাগ।

বুধবার (৩০ অক্টোবর) দিনভর মহাসড়কের পুরাতন বাসস্যান্ড থেকে বলেশ্বর ব্রিজ ও এর আশপাশের এলাকায় এ অভিযান চালানো হয়।


বিজ্ঞাপন


সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী তানভীর আহমেদ জানান, পিরোজপুর সড়ক বিভাগাধীন খুলনা-বরিশাল মহাসড়কের পুরাতন বাসস্যান্ড থেকে বলেশ্বর ব্রিজ ও এর আশপাশ এলাকায় সড়কের দুই পাশে সড়ক ও জনপথ বিভাগের জায়গায় গড়ে ওঠা পাকা-আধাপাকা ও কাঠের তৈরি দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সওজ কর্তৃপক্ষ। অভিযানের নেতৃত্ব দেন সড়ক ও জনপদ বিভাগের যুগ্ম-সচিব আব্দুল লতিফ খান।

এ সময় আরও উপস্থিত ছিলেন— পিরোজপুর সদর উপজেলার ভূমি কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা, সড়ক ও জনপদ বিভাগের কর্মকর্তা ও জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, ফায়ার সার্ভিস।


বিজ্ঞাপন


প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর