মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ঢাকা

নিজ এলাকায় ৮ বছর পর ড. এম ওসমান ফারুক

জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ
প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৪, ০৬:৫০ পিএম

শেয়ার করুন:

নিজ এলাকায় ৮ বছর পর ড. এম ওসমান ফারুক

সাবেক শিক্ষামন্ত্রী এবং বিএনপির ভাইস চেয়ারম্যান ড. এম ওসমান ফারুক বলেছেন, ‘আন্দোলন হতে হবে জনগণ মুখি।’ তিনি ব্যক্তিগত চিন্তার পরিবর্তে সবার চিন্তা করার আহ্বান জানান এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলার গুরুত্ব উল্লেখ করেন।

বুধবার (৩০ অক্টোবর) বিকেলে দীর্ঘ ৮ বছর পর নিজ উপজেলা করিমগঞ্জে আগমন উপলক্ষে পাইলট স্কুল মাঠে আয়োজিত বিশাল সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. ফারুক বলেন, ‘যদি অন্যায়ভাবে কাউকে শাস্তি দেওয়া হয় বা জেলে নেওয়া হয়, তার প্রতিবাদ করতে হবে। সরকারের কোনো অধিকার নেই নাগরিকদের আটকে রাখার।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন করিমগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আজিজুল ইসলাম দুলাল, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আ. মান্নান দুলাল সিকদার, জেলা বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ এবং যুবদলের নেতাকর্মীরা। ড. ফারুকের বক্তব্য রাজনৈতিক পরিবর্তনের প্রয়োজনীয়তা এবং জনগণের স্বার্থে একত্রিত হওয়ার আহ্বান জানায়।

প্রতিনিধি/একেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর