সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ঢাকা

জীবনানন্দের জন্মদিনে বরিশালে নানা আয়োজন

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২২, ০২:৩২ পিএম

শেয়ার করুন:

জীবনানন্দের জন্মদিনে বরিশালে নানা আয়োজন

আজ ১৭ ফেব্রুয়ারি। ১৮৯৯ সালের এই দিনে বরিশাল শহরে জন্মগ্রহণ করেন রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশ। সে হিসাবে আজ তার ১২৩তম জন্মবার্ষিকী। নানা আয়োজনের মধ্য দিয়ে বরিশালে পালিত হচ্ছে এ দিনটি। 

দিনটিকে কেন্দ্র করে জাতীয় কবিতা পরিষদ ও প্রগতি লেখক সংঘ বরিশাল শাখার উদ্যোগে আলোচনা সভা, কবির কবিতা আবৃত্তি এবং স্বরচিত কবিতা আবৃত্তিসহ নানা আয়োজন রয়েছে।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় নগরীর জীবনানন্দ দাশ সড়কের জীবনানন্দ ভবনে কবির প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। 

অনুষ্ঠানে জাতীয় কবিতা পরিষদ বরিশাল শাখার সাধারণ সম্পাদক পার্থ সারথির সঞ্চালনায় কবি জীবনানন্দ দাশের জীবন ও সৃষ্টি নিয়ে আলোচনা করেন, কবি শোভন কর্মকার, ছড়াকার সুভাষ দাশ নিতাই, আরিফ আহমেদ, কবি দেবাশীষ হালদার, লেখক হাসিনা বেগম, কবি কাজী সেলিনা, বাহাউদ্দীন গোলাপ, শিল্পি বিমল চক্রবর্তী, কবি মোস্তাক আল মেহেদী প্রমুখ। 

আলোচনা সভায় বক্তারা বরিশালে নিয়মিত জীবনানন্দ উৎসব উদযাপনের জন্য জেলা প্রশাসনের প্রতি দাবি জানান।

এএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর