শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬, ঢাকা

ফরিদপুরে কুমারী পূজা অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, ফরিদপুর
প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৪, ০৩:৫৭ পিএম

শেয়ার করুন:

ফরিদপুরে কুমারী পূজা অনুষ্ঠিত

ফরিদপুরে সনাতন ধর্মাবলম্বীদের কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (১১ অক্টোবর) সকাল ১০টার দিকে শহরের রামকৃষ্ণ মিশন আশ্রমে এ পূজা হয়।


বিজ্ঞাপন


আরও পড়ুন: জামায়াতে ইসলামীর ব্যাপারে যা বললেন ফরিদপুরের হিন্দু নেতারা

জেলা পূজা উদযাপন পরিষদ সূত্র জানায়, হিন্দুশাস্ত্র অনুসারে কুমারী মেয়েদের দেবিজ্ঞানে ও মা জ্ঞানে পূজা করা হয়। এ কারণে যুগ যুগ ধরে দুর্গাপূজার মহাঅষ্টমীর দিনে এই পূজা হয়ে আসছে।

এ বছর কুমারী পূজাতে ফরিদপুর রামকৃষ্ণ মিশনে মালিনী রূপে যে কুমারী দুর্গা মা হিসেবে পূজিত হবেন তার নাম অনুরূপা চক্রবর্তী। সে শহরের আলীপুর নিবাসী অমিত চক্রবর্তী ও অন্যন্যা ভাদুড়ী দম্পতির মেয়ে। অনুরূপার বয়স সাত বছর। সে কেজি শ্রেণির ছাত্রী।

আরও পড়ুন: গাইবান্ধায় ৫৬৩ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি 


বিজ্ঞাপন


রামকৃষ্ণ মিশন আশ্রমের মহারাজ স্বামী সুরবানন্দ জানান, প্রতি বছরের ন্যায় এ বছরও মহাঅষ্টমীতে ফরিদপুরে কুমারী পূজা হয়েছে। পূজায় অসংখ্য ভক্তরা অংশগ্রহণ করেন।

তিনি আরও বলেন, বিশেষত দুর্গাপূজার অংশ হিসেবে কুমারী পূজা হয়। হিন্দুশাস্ত্র মতে কুমারী পূজার উদ্ভব বানাসুর বা কোলাসুরকে বধ করার মধ্য দিয়ে শুরু হয়েছে।

এ বছর ফরিদপুরের ৯টি উপজেলায় মোট ৭২৭টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা হচ্ছে। বিভিন্ন মণ্ডপে উপোস থেকে ভক্তরা দুর্গা মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিয়েছেন।

প্রতিনিধি/ এমইউ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর