রোববার, ২৪ মে, ২০২৬, ঢাকা

রংপুর সিটি করপোরেশনে কাউন্সিলরের দায়িত্ব পেলেন যারা

জেলা প্রতিনিধি, রংপুর
প্রকাশিত: ০৭ অক্টোবর ২০২৪, ০৯:৪৭ পিএম

শেয়ার করুন:

রংপুর সিটি করপোরেশনে কাউন্সিলরের দায়িত্ব পেলেন যারা

রংপুর সিটি করপোরেশনের কার্যক্রম পরিচালনা ও নাগরিক সেবা সচল রাখতে ৩৩টি ওয়ার্ডের কাউন্সিলরের দায়িত্ব পালন করবেন বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তারা।

সোমবার (৭ অক্টোবর) রংপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা জয়শ্রী রাণী রায় বিষয়টি নিশ্চিত করেছেন।


বিজ্ঞাপন


দায়িত্ব পাওয়া কর্মকর্তারা হলেন, রংপুর মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার সায়ফুজ্জামান ফারুকী ১৮ ও ১৯ নম্বর ওয়ার্ড, স্থানীয় সরকার বিভাগের ডিডি. রায়হান কবির ২০ ও ২৫ নম্বর ওয়ার্ড, বিটিসিএলের জেনারেল ম্যানেজার-২ (উত্তরাঞ্চল) এজেডএম তাইয়ার ২৯ ও ৩০ নম্বর ওয়ার্ড, গণপূর্ত অধিদফতরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. খায়রুল আলম ২ ও ১৬ নম্বর ওয়ার্ড।

রংপুর সড়ক ও জনপদের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আব্দুর রহিম ৫ ও ১০ নম্বর ওয়ার্ড, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আবুল কালাম আজাদ ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ড, স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ আবুল মনছুর ১ ও ২৪ নম্বর ওয়ার্ড, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী হাসনাত জামান ২১ ও ৩১ নম্বর ওয়ার্ড, ডিডি (স্বাস্থ্য) ডা. মো. ওয়াজেদ আলী ১ ও ১০ নম্বর ওয়ার্ড।

আরও পড়ুন

‘সেতাবগঞ্জ চিনিকল পুনরায় চালুর ব্যাপারে সর্বাত্মক চেষ্টা কর‌ব’

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডিডি কাজী নজমুজ্জামান পিএফএম ৭, ১৭ ও ৩৩ নম্বর ওয়ার্ড, পরিবেশ অধিদফতরের এ ডি আব্দুল লতিফ গণিকে ১০, ২২ ও ২ নম্বর ওয়ার্ড, বিভাগীয় বন কর্মকর্তা স্মৃতি সিংহ রায় ১১, ১২ ও ১৪ নম্বর ওয়ার্ড।


বিজ্ঞাপন


প্রাথমিক শিক্ষা অধিদফতরের ডিডি আজিজুর রহমান ২৬ ও ২৭ নম্বর ওয়ার্ড, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের ডিডি আকিদুল ইসলাম ১৫ ও ২৮ নম্বর ওয়ার্ড এবং সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা জয়শ্রী রানী রায় ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের দায়িত্ব পালন করবেন।

রংপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা জয়শ্রী রানী রায় বলেন, নাগরিক সেবা সচল করতে সরকার এ উদ্যোগ নিয়েছে। স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪-এর ২৫(ক) (২) মোতাবেক গঠিত কমিটিকে ২৫(ক)-এর উপধারা (৩)-এর আলোকে নিম্নলিখিত কর্মকর্তারা সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলরের দায়িত্ব পালন করবেন। দায়িত্বপ্রাপ্তরা কাজ করলে নাগরিকরা কাঙ্ক্ষিত সেবা পাবেন।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর