সোমবার, ২৫ মে, ২০২৬, ঢাকা

কক্সবাজারে ৩৬ হাজার ৫০০ ইয়াবাসহ দুই যুবক গ্রেফতার

জেলা প্রতিনিধি, কক্সবাজার
প্রকাশিত: ০৬ অক্টোবর ২০২৪, ০৭:১৮ পিএম

শেয়ার করুন:

কক্সবাজারে ৩৬ হাজার ৫০০ ইয়াবাসহ দুই যুবক গ্রেফতার

কক্সবাজারে রামুতে অভিযান চালিয়ে ৩৬ হাজার ৫০০ ইয়াবাসহ দুই যুবককে গ্রেফতার করেছে বিজিবি।

রোববার (৬ অক্টোবর) ভোররাতে কক্সবাজার-টেকনাফ সড়কের রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের বিজিবির মরিচ্যা চেকপোস্টে এ অভিযান চালানোয় হয়।


বিজ্ঞাপন


গ্রেফতার ব্যক্তিরা হলেন- চট্টগ্রামের চাক্তাই ভাঙ্গাপুর এলাকার মোহাম্মদ আলীর ছেলে মোহাম্মদ আরিফ (৩২) এবং কক্সবাজারের চকরিয়া উপজেলার ইলিশিয়া বাজার এলাকার নুরু মিয়ার ছেলে মো. ইসমাঈল হোসেন (৩০)।

আরও পড়ুন

চাঁদপুরে অবৈধভাবে কৃষি জমির মাটিকাটায় মালিকের কারাদণ্ড

বিজিবির রামু ৩০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ জানান, টেকনাফ থেকে যানবাহনযোগে মাদকের একটি চালান পাচারের খবর পায় বিজিবি। এতে মরিচ্যা যৌথ চেকপোস্টে তল্লাশি কার্যক্রম জোরদার করে বিজিবির সদস্যরা। একপর্যায়ে সন্দেহজনক একটি ট্রাক সেখানে পৌঁছালে থামিয়ে তল্লাশি চালানো হয়। পরে তল্লাশি করে গাড়ির ড্যাশবোর্ডের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় পাওয়া যায় ৩৬ হাজার ৫০০ পিস ইয়াবা জব্দ করা হয়। এসময় গাড়িতে থাকা চালকসহ দুজনকে গ্রেফতার করা হয়। আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে রামু থানায় মামলা করা হয়েছে বলে জানান বিজিবির এ কর্মকর্তা।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর