রোববার, ৩০ আগস্ট, ২০২৬, ঢাকা

রাজবাড়ীতে বিএনপি নেতা চাঁদাবাজির মামলায় গ্রেফতার

জেলা প্রতিনিধি, রাজবাড়ী 
প্রকাশিত: ০১ অক্টোবর ২০২৪, ০৮:৫২ পিএম

শেয়ার করুন:

রাজবাড়ীতে বিএনপি নেতা চাঁদাবাজির মামলায় গ্রেফতার

রাজবাড়ীতে সেনাবাহিনীর অভিযানে চাঁদাবাজি মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা রফিকুল ইসলাম বাচ্চুকে গ্রেফতার করেছে।

তিনি বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও নবাবপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।

মঙ্গলবার (১ অক্টোবর) দুপুরে রাজবাড়ী অস্থায়ী সেনা ক্যাম্পের সেনা সদস্যদের একটি দল অভিযান চালিয়ে রাজবাড়ী শহর এলাকা থেকে গ্রেফতার করে।

এলাকাবাসী জানিয়েছেন, গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর রফিকুল ইসলাম বাচ্চু এলাকায় চাঁদাবাজি, মারধর সহ বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়েন। তার হাতে সাংবাদিক সমীর কান্তি বিশ্বাসসহ অনেক নিরীহ লোক লাঞ্ছিত হয়।  

বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দিন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, ওমর ফারুক নামে একজন ভুক্তভোগীর দায়েরকৃত চাঁদাবাজি মামলায় সেনাবাহিনী রফিকুল ইসলাম বাচ্চুকে রাজবাড়ী শহর এলাকা থেকে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে চাঁদাবাজি, মারধর সহ আরও ৩টি মামলা রয়েছে।

প্রতিনিধি/একেবি

 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর