বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ঢাকা

বরিশালে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মাদরাসা শিক্ষকের

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২৬ মে ২০২২, ০৮:৫৭ পিএম

শেয়ার করুন:

বরিশালে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মাদরাসা শিক্ষকের
ছবি : ঢাকা মেইল

বরিশাল ক্যাডেট কলেজের সামনে ট্রাক চাপায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। এ ঘটনায় ট্রাকটি আটক করেছে এয়ারপোর্ট থানা পুলিশ। চালক পালিয়ে যায়। 

বৃহস্পতিবার (২৬ মে) সন্ধ্যা ৭টায় ঢাকা-বরিশাল মহাসড়কের ক্যাডেট কলেজের সামনে এ সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহত মটরসাইকেল চালক মাওলানা আক্তার হোসেন (৪৫) উজিরপুর উপজেলার ওটরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও গুগীরকান্দা দাখিল মাদরাসা শিক্ষক ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বরিশাল থেকে বিএনপির সমাবেশ শেষে করে বাড়ির দিকে রওয়ানা হয় আক্তার হোসেন। পথিমধ্যে ক্যাডেট কলেজের সংলগ্ন রেজিস্ট্রার অফিসের সামনে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে নিহত হয়।

বিষয়টি নিশ্চিত করে এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমলেশ চন্দ্র হালদার বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত মাদরাসা শিক্ষকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এছাড়া ট্রাকটি আটক করা গেলেও চালক পলাতক রয়েছে। তবে চালকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

প্রতিনিধি/এইচই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর