মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ঢাকা

নিখোঁজের দুই দিন পর শিশুর মরদেহ উদ্ধার 

জেলা প্রতিনিধি, বান্দরবান
প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৪, ০৩:১৩ পিএম

শেয়ার করুন:

নিখোঁজের দুই দিন পর শিশুর মরদেহ উদ্ধার 

বান্দরবানের আলীকদমে নিখোঁজের দুই দিন পর আয়ুষ দাশ নামে আড়াই বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) আলীকদম উপজেলা সদরের বাজার হিন্দুপাড়া এলাকার ঝিরি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

আরও পড়ুন: বগুড়ায় ছুরিকাঘাতে অটোচালক নিহত

নিহত আয়ুষ দাশ (২.৬) ওই এলাকার শংকর দাশের ছেলে।

স্থানীয় সুত্রে জানা যায়, গত ২৩ সেপ্টেম্বর দুপুরে শিশুটিকে আলীকদম মাছ বাজারের পাশে মুরগীর দোকানের সিসি ক্যামেরায় আরফাত (৭) নামে আরেক শিশুর হাত ধরা অবস্থায় দেখার পর থেকে আর খুঁজে পাওয়া যায়নি। তখন থেকে নিখোঁজের প্রায় দু’দিন পর হিন্দুপাড়া এলাকার ঝিরির বালিতে মরদেহটি অর্ধেক পুঁতে রাখা অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে আলীকদম থানা পুলিশ। 

আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে পানিতে পড়ে শিশুর মৃত্যু

এ বিষয়ে আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার তবিদুর রহমান বলেন, শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানা যাবে।

প্রতিনিধি/ এমইউ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর