বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র রিমান্ডে  

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ
প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০২:২২ পিএম

শেয়ার করুন:

হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র রিমান্ডে  

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত রিপন শীল হত্যা মামলায় হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান সেলিমের বিরুদ্ধে এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফখরুল ইসলাম এই রিমান্ড মঞ্জুর করেন।

আরও পড়ুন: ফরিদপুরে বর্তমান স্বামীকে হত্যার অভিযোগ সাবেক স্বামীর বিরুদ্ধে

আদালত সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে আতাউর রহমান সেলিমকে রাজধানীর ধানমণ্ডি এলাকা থেকে গ্রেফতার করে র‌্যাব-২। পরে তাকে পুলিশের নিকট হস্তান্তর করলে রিপন শীল ও মোস্তাক আহমেদ হত্যাকাণ্ডের এজাহারনামীয় আসামি হিসেবে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

আরও পড়ুন: মাদারীপুরে দুই পক্ষের সংঘর্ষে ব্যবসায়ী নিহত

পরে রিপন শীল হত্যা মামলায় তার বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড আবেদন করলে - আজ সোমবার দুপুরে দীর্ঘ শুনানি শেষে তার বিরুদ্ধে এক দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। হবিগঞ্জ আদালত পরিদর্শক নাজমুল হক এ বিষয়টি নিশ্চিত করেন।

প্রতিনিধি/ এমইউ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর