সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ঢাকা

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

জেলা প্রতিনিধি, ফরিদপুর
প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৪, ০১:১০ পিএম

শেয়ার করুন:

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

ফরিদপুরের নগরকান্দায় সড়ক দুর্ঘটনায় তিতাস শেখ (১৮) ও উৎস মোল্লা (১৭) নামের দুই বন্ধু নিহত হয়েছেন। তারা কুয়াকাটা সমুদ্র সৈকত ভ্রমণ শেষ করে বাড়িতে ফিরছিলেন।

রোববার (২২ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের নড়াইলমুখী নগরকান্দা উপজেলার কান্দি নামক স্থানে এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


আরও পড়ুন: ফরিদপুরে শামা ওবায়েদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের জন্য বিক্ষোভ

দুর্ঘটনায় নিহত তিতাস শেখ নড়াইলের কালিয়া উপজেলার ফুলদার গ্রামের রবিউল শেখের ছেলে এবং উৎস মোল্লা উপজেলার বজুমামপুর গ্রামের সাবু মোল্লার ছেলে।

পুলিশ সূত্র জানায়, উৎস মোল্লা বন্ধু তিতাস শেখকে নিয়ে কুয়াকাটা সমুদ্র সৈকত ভ্রমণ শেষে বাড়ি ফিরছিলেন। ফেরার পথে নগরকান্দার কান্দি এলাকায় নড়াইলমুখী মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর পড়ে গিয়ে দু’জন ঘটনাস্থলে মারা যান।

আরও পড়ুন: ভাঙ্গায় গৃহবধূর লাশ উদ্ধার


বিজ্ঞাপন


এ বিষয়ে ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) এম এ নোমান বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।

প্রতিনিধি/ এমইউ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর