সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ঢাকা

পটকা তৈরির সরঞ্জাম বিস্ফোরণে উড়ে গেল ঘরের চাল

জেলা প্রতিনিধি, বগুড়া
প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৪৫ পিএম

শেয়ার করুন:

পটকা তৈরির সরঞ্জাম বিস্ফোরণে উড়ে গেল ঘরের চাল

বগুড়ায় পটকা তৈরির সরঞ্জাম বিস্ফোরণে একটি ঘরের টিনের চালা উড়ে গেছে। তবে বাড়িতে কেউ না থাকায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে বগুড়া শহরতলীর ভাটকান্দি এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটে।

বগুড়া শহরের নারুলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক তারিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

FB_IMG_1726908243548

তিনি বলেন, ভাটকান্দি এলাকায় মৃত হায়দার আলীর জামাই খোকন গোপনে ওই বাড়িতে পটকা তৈরির কাজ করে। বাড়ির একটি পরিত্যক্ত ঘরে পটকা তৈরির সরঞ্জামসহ কিছু বিস্ফোরক মজুদ করা ছিল। দুপুর দেড়টার দিকে বিকট শব্দে ওই ঘরে বিস্ফোরণ ঘটে। এতে ঘরের টিনের চালা উড়ে বাইরে পড়ে। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে জানতে পারে, বিস্ফোরণের সময় খোকনের স্ত্রী শিল্পী  ছাগল নিয়ে মাঠে ছিল। খোকনও বাড়িতে ছিল না। এ ঘটনার পর খোকন পলাতক রয়েছে।

আরও পড়ুন

নাটোরে লক্ষাধিক টাকার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস ও জরিমানা

তিনি বলেন, ধারণা করা হচ্ছে প্রচণ্ড রোদ এবং গরমে বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে।

উল্লেখ্য, গত ২৯ এপ্রিল রাত সাড়ে ৮টার দিকে ভাটকান্দি সংলগ্ন মালতিনগর নামা পাড়ায় রেজাউল করিমের বাড়িতে পটকা তৈরির সময় বিস্ফোরণ ঘটে। এতে তার টিনশেড বাড়ির তিনটি ঘর বিধ্বস্ত হয়। বিস্ফোরণে রেজাউল করিমসহ চারজন দগ্ধ হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তাসনিম বুশরা (১৪) নামের এক স্কুল ছাত্রী মারা যায়।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর