সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ঢাকা

মহেশপুর সীমান্ত থেকে ৩ রোহিঙ্গা নারীসহ গ্রেফতার ১৭

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ
প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৪০ পিএম

শেয়ার করুন:

মহেশপুর সীমান্ত থেকে ৩ রোহিঙ্গা নারীসহ গ্রেফতার ১৭

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ৩ রোহিঙ্গা নারীসহ ১৭ জনকে গ্রেফতার করেছে বিজিবি।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) রাতে উপজেলার সামন্তা, বাঘাডাঙ্গা ও খোশালপুর সীমান্ত এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

আরও পড়ুন

কাশিমপুর কারাগার থেকে পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আশুলিয়ায় গ্রেফতার

শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে সংবাদ সম্মেলনে মহেশপুর ৫৮ বিজিবির পরিচালক লে. কর্ণেল শাহ মো. আজিজুস শহীদ জানায়, মহেশপুর সীমান্ত দিয়ে কয়েক ব্যক্তি ভারতে যাওয়ার চেষ্টা করছে এমন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় টহল জোরদার করা হয়। সেসময় ওই ৩টি সীমান্ত এলাকা থেকে ৩ জন রোহিঙ্গা নারী ও দালালের সহযোগী মাইক্রোবাস চালকসহ মোট ১৭ জনকে গ্রেফতার করে।

এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে মামলা দায়ের করে গ্রেফতার ব্যক্তিদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর