সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ঢাকা

কাশিমপুর কারাগার থেকে পালিয়ে যাওয়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ
প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৪, ০২:৩০ পিএম

শেয়ার করুন:

কাশিমপুর কারাগার থেকে পালিয়ে যাওয়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

কাশিমপুর কারাগার থেকে পালিয়ে যাওয়া ধর্ষণ মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শাহ আলমকে (২৬) কিশোরগঞ্জ থেকে গ্রেফতার করেছে র‍্যাব।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ১টার দিকে শহরের গাইটাল বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‍্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি দল।

শনিবার (২১ সেপ্টেম্বর) সকালে র‍্যাবের কোম্পানি কমান্ডার মো. আশরাফুল কবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতার শাহ আলম কিশোরগঞ্জ সদর উপজেলার গাইটাল নয়াপাড়া এলাকার মৃত ফালু মিয়ার ছেলে।

সংবাদ বিজ্ঞপ্তিতে কোম্পানি কমান্ডার মো. আশরাফুল কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের দলটি কিশোরগঞ্জ শহরের গাইটাল বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতার শাহ আলম কিশোরগঞ্জে তিন বছরের এক শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনায় সাজাপ্রাপ্ত আসামি।

তিনি আরও জানান, কোটাবিরোধী আন্দোলনের সময় কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার থেকে পালিয়ে যান মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শাহ আলম। তার বিরুদ্ধে ধর্ষণ ও হত্যার ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে কিশোরগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেন। মামলায় তাকে মৃত্যুদণ্ডের আদেশ দেন বিচারক। পরে তাকে কিশোরগঞ্জ জেলা কারাগার থেকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়। কোটাবিরোধী আন্দোলন চলাকালে তিনি কাশিমপুর কারাগার থেকে পালিয়ে যান।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর