রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ঢাকা

বেনজীর-শহীদুলের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ

জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৪১ পিএম

শেয়ার করুন:

বেনজীর-শহীদুলের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ

চাঁপাইনবাবগঞ্জে আবুল হোসেন বাবু নামে এক ব্যক্তিকে ‘ক্রসফায়ারের নামে’ হত্যার অভিযোগে র‌্যাবের সাবেক মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি) শহীদুল হকসহ ৫ জনের নামে দায়ের করা মামলা পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার (১৮ সেপ্টেম্বর) চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর আমলি আদালতের বিচারক অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আবু তালেব এ নির্দেশ দেন।

বাদীর আইনজীবী নুরুল ইসলাম সেন্টু জানান, আদালত আগামী ৮ নভেম্বর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন। পিবিআইকে এ সময়ের মধ্যে তদন্তের প্রতিবেদন জমা দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন।

উল্লেখ্য: ২০১৮ সালের ৫ সেপ্টেম্বর প্রকাশ্যে বাস থেকে নামিয়ে আবুল হোসেনকে তুলে নিয়ে যায় র‌্যাব-পুলিশ সদস্যরা। পরদিন রহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার গুলিবিদ্ধ মরদেহ পাওয়া যায়। আবুল হোসেনকে ক্রসফায়ারের নামে গুলি করে হত্যা করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এ ঘটনায় চলতি মাসের ১২ সেপ্টেম্বর আদালতে মামলা করেন আবুল হোসেনের স্ত্রী জুলেখা বেগম। ওইদিন শুনানি শেষে আদালত ১৮ নভেম্বর আদেশের দিন ধার্য করেছিলেন।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর