সোমবার, ২ মার্চ, ২০২৬, ঢাকা

আশুলিয়ায় দুই সাংবাদিককে পিটিয়ে আহত

উপজেলা প্রতিনিধি, সাভার ও ধামরাই (ঢাকা)
প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৪৬ পিএম

শেয়ার করুন:

আশুলিয়ায় দুই সাংবাদিককে পিটিয়ে আহত

সাভারের আশুলিয়ায় সংবাদ সংগ্রহ করতে গেলে বেসরকারি টেলিভিশনের দুই সাংবাদিকসহ চারজনকে পিটিয়ে আহত করা করেছে দুর্বৃত্তরা। 

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাতে আশুলিয়ার জিরানী ওয়াপদা রোড এলাকায় এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


আহত দুই সাংবাদিক হলেন, বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভির আশুলিয়া প্রতিনিধি এইচ এম সৌরভ ও বায়ান্ন টিভির সাভার প্রতিনিধি রমজান আলী। বর্তমানে তারা স্থানীয় একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন।

এ ব্যাপারে আহত সাংবাদিক এইচ এম সৌরভ জানান, ‘আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কের জিরানি ওয়াপদার এলাকায় অবৈধভাবে গাড়ি পার্কিংয়ের মাধ্যমে একটি দল চাঁদাবাজি করছে। এমন সংবাদের ভিত্তিতে চাঁদাবাজির তথ্য সংগ্রহ করতে গেলে স্থানীয় সাইফুল ইসলাম চয়ন ওরফে কালা সাইফুল, রাশিদুল, আলম, আশিক ও মোয়াজ্জেম মোল্লার নেতৃত্বে ১৫-২০ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে বায়ান্ন টিভির সাংবাদিক রমজান আলীর ওপর হামলা চালায়।’

‘পরে খবর পেয়ে আমি, রমজানের ভাই সুমন ও তার ভাতিজা আরমান সাংবাদিক রমজানকে উদ্ধার করতে সেখানে গেলে আমাদেরকেও পিটিয়ে গুরুতর আহত করে তারা। পরে স্থানীয়রা আমাদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করে।’

এ ঘটনায় আশুলিয়া থানায় লিখিত অভিযোগ দেয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন মারধরের শিকার দুই সাংবাদিক।


বিজ্ঞাপন


প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর