সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ঢাকা

মিরসরাইয়ে লোকালয়ে অজগর, বনে অবমুক্ত

উপজেলা প্রতিনিধি, মিরসরাই (চট্টগ্রাম)
প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৮:২২ পিএম

শেয়ার করুন:

মিরসরাইয়ে লোকালয়ে অজগর, বনে অবমুক্ত

চট্টগ্রামের মিরসরাইয়ে লোকলয় থেকে ১৫ ফুট দৈর্ঘ্যের একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে।

সোমবার (৯ সেপ্টেম্বর) সকাল ৯টায় উপজেলার করেরহাট ইউনিয়নের ছত্তরুয়া এলাকা থেকে সাপটি উদ্ধার করে করেরহাট রেঞ্জের কর্মকর্তারা।

বিষয়টি নিশ্চিত করেছেন করেরহাট রেঞ্জ কর্মকর্তা মো. তারিকুর রহমান।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে একটি গ্রামীণ সড়কের পাশে স্থানীয়রা একটি অজগর সাপ দেখতে পান। পরবর্তীতে স্থানীয়রা বিষয়টি করেরহাট রেঞ্জের কর্মকর্তাদের জানালে তারা সাপটি উদ্ধার করে নিয়ে যায়। সাপটির ওজন ১৫ কেজি।

আরও পড়ুন

সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারত যাওয়ার সময় তিন নারী আটক

যোগাযোগ করা হলে করেরহাট রেঞ্জ কর্মকর্তা মো. তারিকুর রহমান বলেন, সোমবার সকালে অক্ষত অবস্থায় একটি অজগর সাপ উদ্ধার করা হয়। একইদিন সকাল ১১টায় সাপটি করেরহাট সদর বিট এলাকার গহীন বনে সাপটি অবমুক্ত করা হয়েছে।

thumbnail_Mirsarai_Snak_Photo

তিনি আরও বলেন, সম্প্রতি বয়ে যাওয়া বানের পানিতে অজগরটি বন থেকে লোকালয়ে চলে আসবে বলে ধারণা করা হচ্ছে। সাপটির দৈর্ঘ্য প্রায় ১৩ ফুট, যার ওজন ১৫ কেজি।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর