রোববার, ১১ অক্টোবর, ২০২৬, ঢাকা

বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়ের দায়িত্বে প্রফেসর মোস্তাফিজুর রহমান

জেলা প্রতিনিধি, গাজীপুর
প্রকাশিত: ০৪ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৪৫ পিএম

শেয়ার করুন:

বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়ের দায়িত্বে প্রফেসর মোস্তাফিজুর রহমান
প্রফেসর ড. জি. কে. এম. মোস্তাফিজুর রহমান

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরকৃবি) ভিসি’র পদ শূন্য হওয়ার প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় পরিচালনার সাময়িক দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. জি. কে. এম. মোস্তাফিজুর রহমান। 

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের নির্দেশনা অনুসরণ করে ৩ সেপ্টেম্বর  বিশ্ববিদ্যালয়ের সকল ডিন ও বিভাগীয় প্রধানগণের সভার সিদ্ধান্ত অনুযায়ী এ দায়িত্ব দেওয়া হয়। 

মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক পরবর্তী ভিসি নিয়োগ না হওয়া পর্যন্ত তিনি এ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক, আর্থিক ও শিক্ষা কার্যক্রম পরিচালনা করবেন। 

ইতোপূর্বে প্রফেসর ড. মোস্তাফিজুর রহমান মৃত্তিকা বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান এবং গ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের ডিন হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেন। 

উল্লেখ্য, গত ১৯ আগস্ট প্রফেসর ড. মো. গিয়াসউদ্দীন মিয়া ভিসি’র পদ থেকে পদত্যাগ করলে এ শূন্য পদের সৃষ্টি হয়।

প্রতিনিধি/একেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর