রোববার, ২৯ মার্চ, ২০২৬, ঢাকা

হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু

জেলা প্রতিনিধি, দিনাজপুর
প্রকাশিত: ২৭ আগস্ট ২০২৪, ০৪:১১ পিএম

শেয়ার করুন:

হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু

হিন্দু সম্প্রদায়ের শ্রীকৃষ্ণের জন্মতিথি ও শুভ জন্মাষ্টমী উপলক্ষে একদিন বন্ধ থাকার পর আজ দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানি-রফতানিসহ বন্দর অভ্যন্তরীণ সব কার্যক্রম শুরু হয়েছে। স্বাভাবিক ছিলো ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার।

মঙ্গলবার (২৭ আগস্ট) সকালে বিষয়টি জানিয়েছেন হিলি সিঅ্যান্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান।


বিজ্ঞাপন


তিনি জানান, হিন্দু ধর্মাবলম্বীদের শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষে একদিন বন্ধের পর আজ দুপুর থেকে এই বন্দরে ভারত থেকে পণ্য আমদানি-রফতানি শুরু হয়েছে। এছাড়াও স্বাভাবিক হয়েছে বন্দর অভ্যন্তরীণ সকল কার্যক্রম। বন্দরে ভারতীয় পণ্যবাহী ট্রাক প্রবেশ করতে শুরু করেছে। তা আনলোড হয়ে দেশি ট্রাকে লোড করে দেশের বিভিন্ন স্থানে ছেড়ে যেতে শুরু করেছে।

এদিকে হিলি ইমিগ্রেশন ওসি শেখ আশরাফুল ইসলাম বলেন, জন্মাষ্টমী উপলক্ষে বন্দরে আমদানি-রফতানি বন্ধ থাকলেও এই চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্ট ধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিলো, আজও স্বাভাবিক আছে।

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর