বুধবার, ১৩ মে, ২০২৬, ঢাকা

বন্যায় সাপের উপদ্রব, নোয়াখালী-লক্ষ্মীপুর হাসপাতালে ৪৫ রোগী

জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর
প্রকাশিত: ২৪ আগস্ট ২০২৪, ১০:৪৯ পিএম

শেয়ার করুন:

বন্যায় সাপের উপদ্রব, নোয়াখালী-লক্ষ্মীপুর হাসপাতাল ৪৫ রোগী

বন্যার পানির বৃদ্ধির সঙ্গে সঙ্গে লক্ষ্মীপুর ও নোয়াখালীতে সাপে কামড়ের রোগীর সংখ্যা দিন-দিন বৃদ্ধি পাচ্ছে।

শুক্র ও শনিবার এ দুইদিনে লক্ষ্মীপুর সদর হাসপাতাল থেকে ১০ জন এবং নোয়াখালী সদর হাসপাতালে ৩৫জন রোগী চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে কয়েকজন হাসপাতালে ভর্তি রয়েছেন।


বিজ্ঞাপন


শনিবার (২৫ আগস্ট) দুপুরে নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম এবং লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. অরুপ দাস বিষয়টি নিশ্চিত করেছেন।

bonna4-20220619100854

ডা. অরুপ দাস আরো জানান, লক্ষ্মীপুর সদর হাসপাতালে গত কয়েক দিনে ৬৩ জন এবং রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সে ২জন রোগী চিকিৎসা নিয়েছেন। তিনি আরো জানান, কামড় দেওয়া সাপের মধ্যে বিষাক্ত এবং কম বিষাক্ত সাপ ছিল।

আরও পড়ুন

বন্যায় সাপ আতঙ্কে নির্ঘুম রাত কাটছে

স্থানীয় সূত্রে জানা যায়,  টানা বৃষ্টি ও ফেনীর মুহুরী নদীর পানি নোয়াখালী ঢুকে বন্যার সৃষ্টি হয়। এতে নোয়াখালীর ৮টি উপজেলার অনেক জায়গায় হাঁটু পরিমাণ পানি উঠে যায়। গত দুই দিনে কবিরহাট ও সুবর্ণচরের প্রত্যন্ত অঞ্চলে সাপের দংশনে আহত হয়ে ৩৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। 

Snake-f8bd975a5041ec9a2ba6951332754ada

অন্যদিকে লক্ষ্মীপুরে ভারী বৃষ্টিতে জলাবদ্ধতায় লক্ষ্মীপুরের ৪৫টি ইউনিয়নে তীব্র জলাবদ্ধতা থেকে বর্তমানে বন্যা তৈরি হয়েছে।

চিকিৎসরা জানায়,  বন্যা কবলিত এলাকায় মাঠে ঘাটে কিংবা বাসাবাড়িতে কাজকর্ম করার সময় সাপ তাদের দংশন করে। অতি বৃষ্টি ও বন্যার কারণে এসব সাপ গর্ত থেকে বাইরে আসছে বলে ধারণা করছে স্থানীয়রা।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর