বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ঢাকা

বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ আরেক শিক্ষার্থীর মৃত্যু

জেলা প্রতিনিধি, নরসিংদী
প্রকাশিত: ২৩ আগস্ট ২০২৪, ০১:৫৩ পিএম

শেয়ার করুন:

বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ আরেক শিক্ষার্থীর মৃত্যু

নরসিংদীর মাধবদীতে বৈষম্যবিরোধী ছাত্র–জনতার আন্দোলনে গিয়ে গুলিবিদ্ধ হয়ে আহত সুমন রহমান অনিক (২০) মারা গেছেন। 

শুক্রবার (২৩ আগস্ট) সকাল ৭টায় রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (পিজি হাসপাতাল) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 


বিজ্ঞাপন


আরও পড়ুন: সিলেটে শেখ হাসিনা, রেহানা ও কাদেরের বিরুদ্ধে মামলা

নিহতের বড় ভাই জুলহাস মিয়া এ বিষয়টি জানিয়েছেন। 

নিহত সুমন মাধবদী পৌর শহরের সিদ্দিকনগর মহল্লার মৃত হাসেন আলীর ছেলে। সে স্থানীয় জালপট্টি জামেয়া-ই-এমদাদিয়া দাখিল মাদরাসার ছাত্র ছিল। 

নিহতের পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ২০ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র–জনতার আন্দোলনকে ঘিরে সরকারের জারিকৃত কারফিউয়ের প্রথম দিনে সে বাড়ি থেকে বের হয়ে বন্ধুদের সঙ্গে ঢাকা-সিলেট মহাসড়কে মাধবদী পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় বিক্ষোভ মিছিলে অংশ নেয়। একপর্যায়ে পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে নির্বিচারে গুলিবর্ষণ করলে তার পেটে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে সে। গুলিটি তার পেটে ঢুকে পাকস্থলী ছিদ্র হয়ে পিছন দিক দিয়ে বের হয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে এবং পরে কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয়।


বিজ্ঞাপন


আরও পড়ুন: নীলফামারীতে বৃদ্ধকে কুপিয়ে হত্যা 

এ ঘটনায় তার তিনবার অস্ত্রোপচার করা হয়। সম্প্রতি তার পেটে ইনফেকশন হয়ে যাওয়ার কারণে আবারও অস্ত্রোপচার করতে হবে বলে জানিয়েছিল চিকিৎসকরা। পাশাপাশি উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়ারও পরামর্শ দিয়েছেন তারা। গত বুধবার বিকেলে তাকে কুর্মিটোলা থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানেই আজ শুক্রবার সকালে সে মারা যায়।

নিহতের বড় ভাই জুলহাস মিয়া বলেন, ভাইটা আমার ৩৩ দিন ধরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে শহীদ হলো। অনেক কষ্ট হয়েছে তার। চোখের সামনে সব দেখেছি। আমরা গরীব মানুষ সরকারি হাসপাতালে চিকিৎসা করাতে বেশি টাকা না লাগলেও ওষুধ কিনতে কিনতেই হিমশিম খেতে হয়েছে। সান্ত্বনা এতটুকুই যে ভাইটা দেশের জন্য শহীদ হলো। ওর জন্য সবাই দোয়া করবেন যেন আল্লাহ বেহেশত নসিব করেন।

প্রতিনিধি/ এমইউ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর