বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ঢাকা

আন্দোলনকারী শিক্ষার্থীদের নিয়ে অশালীন মন্তব্য করায় শিক্ষক বরখাস্ত

জেলা প্রতিনিধি, শেরপুর
প্রকাশিত: ১৮ আগস্ট ২০২৪, ১০:৪১ পিএম

শেয়ার করুন:

আন্দোলনকারী শিক্ষার্থীদের নিয়ে অশালীন মন্তব্য করায় শিক্ষক বরখাস্ত

শেরপুরের নকলায় কোটা সংস্কার আন্দোলনে অংশ নেওয়া স্কুলছাত্রী ও তাদের অভিভাবকদের নিয়ে অশালীন মন্তব্য করার অভিযোগে এক শিক্ষককে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ। 

রোববার (১৮ আগস্ট) শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ওই সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।   


বিজ্ঞাপন


ওই শিক্ষকের নাম কাজী আকিলুজ্জামান আপেল। তিনি বানেশ্বর্দী ইউনিয়নের বানেশ্বর্দী গ্রামের কাজীবাড়ীর সামছুজ্জামানের ছেলে। দীর্ঘ দিন ধরে তিনি নকলা পৌরশহরের নকলা পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে ইংরেজি বিষয়ের শিক্ষক হিসেবে কর্মরত আছেন।

আরও পড়ুন: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত রোমানের নামে সড়ক

শিক্ষার্থীদের অভিযোগ, গত ১৫ আগস্ট বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের দশম শ্রেণির ক্লাসে পাঠদান করছিলেন শিক্ষক আপেল। ওই সময় তিনি ক্লাসে উপস্থিত কোটা সংস্কার আন্দোলনে অংশগহণ করা এক নারী শিক্ষার্থীকে উদ্দেশ করে বলেন, ‘কোটা সংস্কার আন্দোলনে যেসব নারী শিক্ষার্থী অংশগ্রহণ করেছে তারা চরিত্রহীন। তাদের মা...., দাদী...., নানী....। শিক্ষকের এমন মন্তব্যে উত্তেজনায় ফেটে পড়ে ওই বিদ্যালয়ের শিক্ষার্থী ও কোটা সংস্কার আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা।

পরবর্তীতে আজ ক্লাস বর্জন করে শিক্ষক আপেলের বহিষ্কারের দাবিতে বিদ্যালয় মাঠে আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা। পরিস্থিতি আঁচ করতে পেরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রব তার অফিসকক্ষে বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য, শিক্ষক, ভুক্তভোগী ছাত্রীর বাবা ও কোটা সংস্কার আন্দোলন নকলা উপজেলা শাখার কয়েকজন শিক্ষার্থীকে নিয়ে জরুরি সভায় বসেন। খবর পেয়ে সেখানে হাজির হন বেশ কয়েকজন সেনাসদস্য। সেই সঙ্গে হাজির করা হয় শিক্ষক আপেলকে। সভায় আপেল তার কৃতকর্মের জন্য দুঃখ প্রকাশ করে ভবিষ্যতে এমন কিছু করবেন না বলে উপস্থিত সবার কাছে ক্ষমা প্রার্থনা করেন। কিন্তু স্কুলছাত্রীর বাবা ও কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীরা শিক্ষক আপেলকে বহিষ্কারের দাবিতে অনড় থাকেন। পরে সোমবার (১৯ আগস্ট) বিদ্যালয় অফিসকক্ষে সবার উপস্থিতিতে বিষয়টি সমাধানের আশ্বাস দেন প্রধান শিক্ষক আব্দুর রব। পরে তিনি শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানিয়ে সভা মুলতবী ঘোষণা করেন।


বিজ্ঞাপন


আরও পড়ুন: শহীদদের সম্মানে স্মরণসভা ও প্রদীপ প্রজ্জ্বলন 

কিন্তু বিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাসে ফিরে না গিয়ে শিক্ষক আপেলকে বহিষ্কারের এক দফা দাবিতে বিদ্যালয় মাঠ থেকে পৌরশহরে বিক্ষোভ মিছিল বের করে। শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের মুখে পরবর্তীতে প্রধান শিক্ষক আব্দুর রব শিক্ষক আপেলকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেন।

ভুক্তভোগী স্কুলছাত্রীর বাবা বলেন, শিক্ষক আপেল অশালীন আচরণ করে আমার মেয়েকে যেভাবে হেনস্তা করেছে তা ক্ষমার অযোগ্য অপরাধ। আমি শিক্ষক আপেলের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

এ বিষয়ে নকলা পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রব বলেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতির সঙ্গে কথা বলে অভিযুক্ত সহকারী শিক্ষক কাজী আকিলুজ্জামান আপেলকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তীতে অভিযোগের বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রতিনিধি/ এমইউ 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর