বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ঢাকা

ফেনীতে পুলিশের লুট হওয়া অস্ত্র বিক্রি করতে গিয়ে যুবক গ্রেফতার

জেলা প্রতিনিধি, ফেনী
প্রকাশিত: ১৫ আগস্ট ২০২৪, ১০:১৫ পিএম

শেয়ার করুন:

ফেনীতে পুলিশের লুট হওয়া অস্ত্র বিক্রি করতে গিয়ে যুবক গ্রেফতার

ফেনী মডেল থানা থেকে লুট হওয়া অস্ত্রসহ মো. রুবেল (২৯) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৪ আগস্ট) দিবাগত রাতে শহরের শাহীন একাডেমি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রুবেল ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের বাহার মিয়ার ছেলে।

পুলিশ জানায়, ১৪ আগস্ট বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে শহরের রামপুরস্থ শাহীন একাডেমি এলাকায় অস্ত্র বিক্রির জন্য সে দর কষাকষি করছে। এসময় পুলিশ রুবেলকে অস্ত্রসহ হাতে-নাতে গ্রেফতার করে।

ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রুহুল আমিন ঘটনার তথ্য নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামির কাছ থেকে একটি নাইন এমএম পিস্তল, ১৪ রাউন্ড গুলি ও ২টি ম্যাগজিন উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে বৃহস্পতিবার (১৫ আগস্ট) আদালতে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-আন্দোলনে সরকার পতনের পর ফেনীর তিনটি থানা ও মহিপাল ট্রাফিক পুলিশ বক্স হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ ও লুটপাট সংগঠিত হয়।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর