বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ঢাকা

আখাউড়ার ইউএনও-এসিল্যান্ডকে বদলি

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২৩ মে ২০২২, ০৯:০৮ এএম

শেয়ার করুন:

আখাউড়ার ইউএনও-এসিল্যান্ডকে বদলি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) রাঙ্গামাটিতে ও সহকারী কমিশনারকে (ভূমি) বান্দরবানে বদলি করা হয়েছে।

রোববার (২২ মে) চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ড. প্রকাশ কান্তি চৌধুরী সাক্ষরিত পৃথক দুই আদেশে এ কথা জানানো হয়।

জানা যায়, ইউএনও রুমানা আক্তারকে বদলি দেয়া হয়েছে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় এবং এসিল্যান্ড সাইফুল ইসলামকে বান্দরবানের থানচি উপজেলায়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।

এএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর