বুধবার, ১৩ মে, ২০২৬, ঢাকা

দেশেই আছি, বললেন শামীম ওসমান

জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৩ আগস্ট ২০২৪, ০৫:১৮ পিএম

শেয়ার করুন:

দেশ ছাড়েননি শামীম ওসমান, বললেন দেশেই আছি 

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও প্রভাবশালী আওয়ামী লীগ নেতা শামীম ওসমান দেশ ছেড়েছেন বলে একটি গুজব চাউর হয়েছে। তবে তিনি দেশ ছাড়েননি। তিনি নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।  

শনিবার (৩ জুলাই) পৌনে তিনটায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন তিনি। সেখানে তিনি সাংবাদিকদের বলেন, আমি দেশেই আছি।


বিজ্ঞাপন


সম্প্রতি ফেসবুকে গুজব ছড়ানো হয় যে, শামীম ওসমান ও তার পরিবারের সদস্যরা সকলেই থাইল্যান্ড চলে গেছেন। আজ সকালে শামীম ওসমানের ছেলে ইমতিনান অয়ন ওসমান এটিকে গুজব উল্লেখ করে তাদের ঢাকায় অবস্থানের কথা নিশ্চিত করেন। 

তিনি জানান, তারা পরিবারসহ দেশেই রয়েছেন, ঢাকায় অবস্থান করছেন।

এ বিষয়ে ফেসবুকে শনিবার সকালে এক ভিডিও পোস্টে ইমতিনান অয়ন ওসমান বলেন, ‘একটা জিনিস জানতে চাই, এটা যদি থাইল্যান্ড হয় তাহলে ঢাকা কোথায়?’ সেইসঙ্গে তিনি তার বাসার চারপাশের ভবন দেখান ভিডিওতে।

তিনি বলেন, ‘সকলের কাছে একটাই অনুরোধ, গুজবে কান দেবেন না। দেশটাকে ধ্বংস করার ষড়যন্ত্র চলছে।’


বিজ্ঞাপন


৩০ জুলাই বিকেলে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময়ে শামীম ওসমান বলেছিলেন, ‘সত্যের জয় হয়েছে। এবার আমরাই জিতবো। কিছু ক্ষয়ক্ষতি হবে, কিছু লস হবে। বিন্দু পরিমাণ টেনশন করবেন না। শেখ হাসিনাকে এক চুল পরিমাণ নড়ানোর ক্ষমতা ওদের বাবারও নেই। শুধু আমরা যেন প্রস্তুত থাকি।’

তিনি আরও বলেন, তারা মরণ কামড় দেওয়ার চেষ্টা করবে। তবে নিশ্চিত থাকেন শেখ হাসিনা ক্ষমতায় আছেন, ছিলেন, ক্ষমতায় থাকবেন।’

প্রতিনিধি/একেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর