বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ঢাকা

লালমনিরহাটে পানিতে ডুবে শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি, লালমনিরহাট 
প্রকাশিত: ৩১ জুলাই ২০২৪, ০৮:০৭ পিএম

শেয়ার করুন:

লালমনিরহাটে পানিতে ডুবে শিশুর মৃত্যু

লালমনিরহাটের আদিতমারী উপজেলার পলাশী ইউনিয়নে পানিতে ডুবে রোহান মিয়া (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। 

বুধবার (৩১ জুলাই) ওই ইউনিয়নের দেওডোবা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। 


বিজ্ঞাপন


নিহত রোহান দেওডোবা গ্রামের স্কুল শিক্ষক দুলু মিয়ার ছেলে।

এ মৃত্যুর বিষয়টি ও শিশুটির পরিচয় নিশ্চিত করেছেন পলাশী ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য লুৎফর রহমান।

পরিবার সূত্রে বলা হয়েছে, রোহান তার বাড়ির পাশে খেলা করছিল। পরে খেলতে খেলতে সে পাশের পুকুরে পড়ে যায়। এরপর স্থানীয়রা রোহানকে পুকুর থেকে উদ্ধার করেন। শিশুটিকে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

পলাশী ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য লুৎফর রহমান বলেন, ‘খেলতে গিয়েই পানিতে পড়ে রোহানের মৃত্যু হয়েছে। ছেলেটির বাবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।’


বিজ্ঞাপন


প্রতিনিধি/ এমইউ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর