মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ঢাকা

জয়পুরহাটে বাজার স্থিতিশীল রাখতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

জেলা প্রতিনিধি, জয়পুরহাট 
প্রকাশিত: ২৫ জুলাই ২০২৪, ০৪:৪০ পিএম

শেয়ার করুন:

জয়পুরহাটে বাজার স্থিতিশীল রাখতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

চলমান প্রেক্ষাপটে জয়পুরহাটে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পণ্যের যথাযথ মূল্য তালিকা সংরক্ষণ করা, অধিক মূল্যে পণ্য বিক্রি না করাসহ ব্যবসায়ীদের সতর্ক করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৫ জুলাই) সকালে শহরের নতুনহাট বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের সিনিয়র  সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহামুদুল হাসান।

আরও পড়ুন: আখাউড়া স্থলবন্দরে স্থবিরতা, রফতানি আয়ে ভাটা

তিনি জানান, চলমান প্রেক্ষাপটকে ঘিরে নিত্যপণ্যের বাজারদর ঠিক রাখতে অভিযান পরিচালনা করা হয়েছে। দোকানে পণ্যের মূল্য তালিকা, বাড়তি দাম রাখা ও ভেজাল পণ্য বিক্রি করা হচ্ছে কিনা এসব দেখা হচ্ছে।

আরও পড়ুন: দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে: নৌবাহিনী প্রধান

তিনি আরও জানান, বর্তমান অবস্থাকে পুঁজি করে কিছু অসাধু ব্যবসায়ী বেশি মূল্যে পণ্য বিক্রি করতে চান। এ বিষয়টিকে সামনে রেখে জয়পুরহাটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশনায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ক্রমান্বয়ে মাছ, মাংস ও বিভিন্ন ফলের দোকানেও চালানো হবে এ অভিযান। বাজার স্থিতিশীল রাখতে জেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে। 

প্রতিনিধি/ এমইউ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর