শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

হলের তালা ভেঙে শিক্ষার্থীদের বের করলো আন্দোলনকারীরা

জেলা প্রতিনিধি, কুমিল্লা
প্রকাশিত: ১৬ জুলাই ২০২৪, ০৪:৫০ পিএম

শেয়ার করুন:

হলের তালা ভেঙে শিক্ষার্থীদের বের করলো আন্দোলনকারীরা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) কোটা আন্দোলনকারী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের শিক্ষার্থীরদের তালা মেরে শিক্ষার্থীদের  আটকে রাখার অভিযোগ উঠেছে শাখা ছাত্রলীগের নেতা কর্মীদের বিরুদ্ধে।

পরে আন্দোলনকারী শিক্ষার্থীরা ক্যাম্পাসে মিছিল করে বঙ্গবন্ধু হলের সামনে আসেন। পরে ওই হলের বি ব্লকের তালা ভেঙে আবাসিক শিক্ষার্থীদের বের করে আনেন।

মঙ্গলবার (১৬ জুলাই) দুপুর সোয়া ২টায়  এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, হল গেইট দিয়ে কে কে বের হচ্ছেন সেদিকে নজর রেখেছেন কিছু নেতাকর্মীরা। এতে আব্দুল্লাহ আল  মামুন, বিশ্বজিৎ সরকার, শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবু সাদাৎ মো. সায়েমসহ বেশ কয়েকজনকে উপস্থিত থাকতে দেখা যায়।

আরও পড়ুন

কোটা ইস্যুতে কক্সবাজারে হামলা-গাড়ি ভাঙচুর

কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের পূর্ব ঘোষিত বিক্ষোভ কর্মসূচি  ছিল আজ দুপুর ২টায়। তবে এর আগেই ওই হলের দক্ষিণ দিকে তালা মেরে দেওয়া হয় এবং নতুন ব্লকেও তালা মারেন শাখা ছাত্রলীগের পদ প্রত্যাশী নেতাকর্মীরা। পরে নতুন ব্লকের  ওখানে কিছু নেতাকর্মী অবস্থান করেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে, আবু সাদাৎ মো. সায়েম বিষয়টি অস্বীকার করেন।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর