রোববার, ১০ মে, ২০২৬, ঢাকা

শরীয়তপুরে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মবিরতি

জেলা প্রতিনিধি, শরীয়তপুর
প্রকাশিত: ০১ জুলাই ২০২৪, ০১:৫৯ পিএম

শেয়ার করুন:

শরীয়তপুরে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মবিরতি

পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতির বৈষম্য দূরীকরণ, অভিন্ন সার্ভিস কোড, শুক্র-শনিবার ছুটি, শান্তি বিনোদনসহ অন্যান্য ছুটি, যাতায়াত, ওভারটাইম, টিফিন ভাতা, টিএ/ডিএ সুবিধা, বেতন স্কেল বৃদ্ধি, পদোন্নতি, শিফটিং ডিউটি বাস্তবায়নের মাধ্যমে ন্যায়সংগত কর্মপরিবেশ তৈরিসহ ১২ দফা দাবিতে শরীয়তপুরে কর্মবিরতি পালন করছেন পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা ও কর্মচারীরা।

সোমবার (১ জুলাই) সকাল ৯টা থেকে শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তরে নড়বালাখানায় অবস্থান নিয়ে এ কর্মসূচি পালন করে তারা। এ কর্মবিরতিতে শরীয়তপুরে পল্লী বিদ্যুৎ সমিতির শতাধিক কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহণ করেন।


বিজ্ঞাপন


আন্দোলনকারীরা জানান, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সঙ্গে পল্লী বিদ্যুৎ সমিতির কার্যক্রম এক হলেও বেতন-ভাতা, পদোন্নতি, ছুটিসহ সকল সুযোগ সুবিধা ভিন্ন। এছাড়া বিভিন্ন সময় চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত কর্মচারীদের স্থায়ী না করায় তাদের মানবেতর জীবনযাপন করতে হচ্ছে।

নির্ধারিত কর্মঘণ্টা নির্ধারণসহ তাদের দাবি-দাওয়া না মেনে নিলে তারা আরও বৃহৎ আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন।


বিজ্ঞাপন


প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর