বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ঢাকা

পদ্মায় জেলের জালে বিশাল আকারের ইলিশ

জেলা প্রতিনিধি, রাজবাড়ী 
প্রকাশিত: ৩০ জুন ২০২৪, ১০:১১ পিএম

শেয়ার করুন:

পদ্মায় জেলের জালে বিশাল আকারের ইলিশ

রাজবাড়ী জেলার গোয়ালন্দের দৌলতদিয়ায় পদ্মা নদীতে এক জেলের জালে দু’কেজি ওজনের বিশাল আকারের একটি ইলিশ মাছ ধরা পড়েছে। মাছটি ছয় হাজার ৮০০ টাকায় বিক্রি হয়েছে।

রোববার (৩০ জুন) সকাল ৮টার দিকে দৌলতদিয়া ৫ নম্বর ফেরি ঘাটের অদূরে বক্কার জেলের জালে মাছটি ধরা পড়ে।


বিজ্ঞাপন


আরও পড়ুন: হাতিয়ার মেঘনা নদীতে ধরা পড়লো পাখি মাছ 

সকাল ১০ টার দিকে দৌলতদিয়া ফেরি ঘাটে মাছটি প্রতি কেজি তিন হাজার ২০০ টাকা দরে মোট ৬ হাজার ৪০০ টাকায় কিনে নেন স্থানীয় ব্যবসায়ী মো. শাহজাহান শেখ।

এ বিষয়ে মাছ ব্যবসায়ী মো. শাহজাহান শেখ বলেন, প্রতি কেজি তিন হাজার ৪০০ টাকা দরে - ছয় হাজার ৮০০ টাকায় মাছটি ফরিদপুর জেলার এক ক্রেতার কাছে বিকেলে বিক্রি করেছি।

আরও পড়ুন: পদ্মায় জেলের জালে সাড়ে ২৯ কেজির বাঘা আইড়


বিজ্ঞাপন


রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মশিউর রহমান জানান, নদীতে পানি ও স্রোত কম থাকায় জেলেদের জালে প্রতিদিন বড় বড় রুই, কাতলা, মৃগেল, বাগাড়, পাঙ্গাস, ইলিশ-সহ বিভিন্ন মাছ ধরা পড়ছে। এসব মাছ বিক্রি করে জেলেরা লাভবান হচ্ছেন।

প্রতিনিধি/ এমইউ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর