শনিবার, ২ মে, ২০২৬, ঢাকা

সিরাজদিখানে মাহেন্দ্র খাদে পড়ে চালক নিহত 

জেলা প্রতিনিধি, মুন্সিগঞ্জ 
প্রকাশিত: ২৪ জুন ২০২৪, ০৮:৫১ পিএম

শেয়ার করুন:

সিরাজদিখানে মাহেন্দ্র খাদে পড়ে চালক নিহত 

মুন্সিগঞ্জের সিরাজদিখানে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাহেন্দ্র খাদে পড়ে চালক সোহেল ফকির (২৭) নিহত হয়েছেন। 

সোমবার (২৪ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার জৈনসার ইউনিয়নের শাসনগাঁও এলাকার তারা মসজিদের পাশের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। 


বিজ্ঞাপন


আরও পড়ুন: খাগড়াছড়িতে বেড়াতে এসে প্রাণ গেল যুবকের

নিহত সোহেল জেলার লৌহজং উপজেলার বেজগাঁও গ্রামের মৃত ফজু ফকিরের ছেলে বলে জানিয়েছে পুলিশ। 

স্থানীয় সূত্রে জানা যায়, তারা মসজিদের সামনে মাহেন্দ্র গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে গেলে ঘটনাস্থলে সোহেল মৃত্যুবরণ করেন। 

আরও পড়ুন: যশোরে সিজারের পর প্রসূতির মৃত্যু, পালালো ক্লিনিক কর্তৃপক্ষ


বিজ্ঞাপন


ঘটনা সত্যতা নিশ্চিত করে সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজাহিদুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। আইনগত প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

প্রতিনিধি/ এমইউ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর