সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

চুয়াডাঙ্গায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা 
প্রকাশিত: ১৮ জুন ২০২৪, ০৭:৩১ পিএম

শেয়ার করুন:

চুয়াডাঙ্গায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

চুয়াডাঙ্গায় যাত্রীবাহী বাসের ধাক্কায় রাজ হোসেন (১৭) নামে মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন সজীব হোসেন (১৮) নামে আরোহী। 

মঙ্গলবার (১৮ জুন) বিকাল ৫ টার দিকে সদর উপজেলার বোয়ালমারী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত রাজ হোসেন চুয়াডাঙ্গা পৌর এলাকার বুজরুকগড়গড়ি মহল্লার মজনু মিয়ার ছেলে। আহত একই এলাকার আবুল কালামের ছেলে। 

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী জানান, রাজ ও সজীব বিকেল ৫টার দিকে মোটরসাইকেল নিয়ে কমলাপুর পিটিআই মোড় থেকে বাড়ি ফিরছিলেন। বোয়ালমারী গ্রামের পুরাতন মসজিদের কাছে পৌঁছালে রয়েল এক্সপ্রেস নামক যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি ধাক্কা লাগে। 

এতে মোটরসাইকেলে থাকা দুই বন্ধু গুরুতর আহত হন। মুমূর্ষু অবস্থায় তাদেরকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক রাজকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

প্রতিনিধি/একেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর