মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬, ঢাকা

কুমিল্লায় কাভার্ডভ্যানের পেছনে ট্রাকের ধাক্কা, নিহত ২

জেলা প্রতিনিধি, কুমিল্লা
প্রকাশিত: ১৫ জুন ২০২৪, ০৯:৫৬ এএম

শেয়ার করুন:

কুমিল্লায় কাভার্ডভ্যানের পেছনে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল দুজনের

কুমিল্লায় সদর দক্ষিণ উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ডভ্যানের পেছনে লিচুবাহী ট্রাকের ধাক্কায় দু'জন নিহত হয়েছেন।

শনিবার (১৫ জুন) সকাল সোয়া ৮টার দিকে মহাসড়কের সুয়াগাজী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।


বিজ্ঞাপন


কুমিল্লা ময়নামতি হাইওয়ে থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বাহার বিষয়টি নিশ্চিত করেছেন।

ebbf539e-3b8b-434a-8580-5e991fe7581d

পুলিশ জানায়, সকাল সোয়া ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী এলাকায় চট্টগ্রামমুখী লিচুবাহী ট্রাকটি বেপরোয়াগতিতে এসে নিয়ন্ত্রণ হারিয়ে সামনের একটি কাভার্ডভ্যানকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে কাভার্ডভ্যান ও লিচুবাহী ট্রাকটি রাস্তার পাশে পড়ে যায়। এ ঘটনায় ট্রাকের ভেতরে থাকা দু'জন ঘটনাস্থলেই মারা যান।

প্রাথমিকভাবে তাদের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, নিহত দু'জন ট্রাকচালক ও চালকের সহযোগী হতে পারে। নিহতদের মরদেহ উদ্ধার থানায় নেওয়া হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর