শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

কুমিল্লায় ময়লার ভাগাড় থেকে বিদ্যুৎ উৎপাদন হবে

জেলা প্রতিনিধি, কুমিল্লা
প্রকাশিত: ০৯ জুন ২০২৪, ০৮:৪২ পিএম

শেয়ার করুন:

কুমিল্লায় ময়লার ভাগাড় থেকে বিদ্যুৎ উৎপাদন হবে: এমপি বাহার

কুমিল্লা নগরীর ময়লা-আবর্জনার ভাগাড় (ডাম্পিং স্টেশন) থেকে বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ গ্রহণ করেছে কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক)। এতে করে শহরতলী ও জগন্নাথপুর এলাকার অর্ধ লাখ মানুষ তিন দশকের বিষাক্ত দুর্গন্ধের ভোগান্তি থেকে মুক্তি পাবে। এছাড়া পরিবেশ দূষণও দূর হবে।

রোববার (৯ জুন) দুপুরে সরেজমিনে শহরতলীর জগন্নাথপুর ইউনিয়নের ঝাকুনিপাড়া এলাকায় ময়লার ভাগাড় পরিদর্শন করেছেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও কুমিল্লা সদর আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার এবং সিটি কর্পোরেশনের মেয়র ডা. তাহসিন বাহার সূচনা।

আরও পড়ুন: চারিদিকে শুধুই পানি, নেই শুধু সুপেয় পানি

এ সময় কুমিল্লা সিটি কর্পোরেশন-এর ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা আশরাফুন নাহার, নির্বাহী প্রকোশলী আবু সায়েম ভূঁইয়া, মো. মাঈন উদ্দিন চিশতী-সহ কাউন্সিলর ও অন্যান্য কর্মকর্তা, স্থানীয় জগন্নাথপুর ইউপির চেয়ারম্যান মামুনুর রশিদ মামুন-সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে কুমিল্লা সদরের সাংসদ বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার বলেন, আমরা ময়লা থেকে বিদ্যুৎ শক্তি উৎপন্ন করব। এটা পরিবেশবান্ধব হবে। ময়লার দুর্গন্ধে অনেকে এ এলাকায় বসবাস করতে বিব্রতবোধ করে। আমরা এখানে বিশ্ব ব্যাংকের সহায়তায় দু’টি পরিকল্পনা নিয়েছি। তা হচ্ছে - ওয়েস্ট ম্যানেজমেন্ট ও ওয়েস্ট এনার্জি। ময়লাটা বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হবে। এ বিদ্যুৎ শক্তি রাষ্ট্রের কাজে ব্যবহার হবে। মানুষ দুর্গন্ধ থেকে রক্ষা পাবে। 

এ সময় সিটি কর্পোরেশনের মেয়র ডা. তাহসিন বাহার সূচনা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ এখন উন্নয়নের মহাসড়কে। এক সময় যে জায়গাটা ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে, সেই ময়লা থেকেই বিদ্যুৎ উৎপাদন হবে। 

আরও পড়ুন: কক্সবাজারের বোরি বিচে পর্যটক নিষিদ্ধ

উল্লেখ্য, কুমিল্লার দৌলতপুর-ঝাঁকুনিপাড়ায় তিন দশক থেকে ফেলা হচ্ছে সিটি কর্পোরেশেনের প্রতিদিনের আবর্জনা। কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) এলাকার হাটবাজার ও বাসাবাড়ির ময়লা, কঠিন, তরল, গ্যাসীয়, বিষাক্ত ও বিষহীন বিভিন্ন বর্জ্য ফেলার ভাগাড় থেকে (ডাম্পিং স্টেশন) দুর্গন্ধ ছড়িয়ে পরিবেশ দূষণে নাকাল হয়ে পড়েছেন অন্তত ২২টি গ্রামের বাসিন্দা। দিন দিন আবর্জনা আকাশ ছুঁই ছুঁই করছে। এসব বর্জ্যের দুর্গন্ধে নানান রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। আবর্জনা পরিশোধন করা হলে মানুষের দুর্ভোগ কমবে।

প্রতিনিধি/ এমইউ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর