শনিবার, ২ মে, ২০২৬, ঢাকা

আটক সেই আ.লীগ নেতা শাহিনের মামাতো ভাই

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭ জুন ২০২৪, ০৬:৩৩ পিএম

শেয়ার করুন:

আটক সেই আ.লীগ নেতা শাহিনের মামাতো ভাই
ছবি: সংগৃহীত

ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক কাজী কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবুকে তাকে আটক করা হয়েছে বলে জানা গেছে। বৃহস্পতিবার (৬ জুন) রাতের কোনো এক সময় শহরের আদর্শপাড়া এলাকা থেকে তাকে নিয়ে যাওয়া হয়। তবে কী কারণে তাকে আটক করা হয়েছে; বিষয়টি এখনও স্পষ্ট নয়। 

এলাকায় গুঞ্জন শোনা যাচ্ছে— ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করা হতে পারে। বাবুর পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, আনার হত্যার মূল পরিকল্পনাকারী আখতারুজ্জামান শাহিন তার মামাতো ভাই। 


বিজ্ঞাপন


বাবুর স্ত্রী কাজী শিরিনা আফরোজ বলেন, ‘আমার স্বামীকে গতকাল ডিবি পুলিশ নিয়ে গেছে। তারা ঢাকা থেকে এসেছিল। তাদের কাছে জিজ্ঞাসা করেছিলাম, কেন নিয়ে যাচ্ছেন। তারা শুধু বলেছে, তার সঙ্গে কিছু কথা আছে। এর বেশি কিছু জানি না এবং এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাচ্ছি না।’ এ বলেই তিনি দ্রুতই পাশের এক আত্মীয়ের বাসায় ঢুকে পড়েন। 

এদিকে শহরের কচাতলা এলাকায় সংলগ্ন কাজী কামাল আহমেদ বাবুর বোনের বাসায় গিয়ে কথা হয় তার সঙ্গে। সে সময় বাসার সামনে থাকা বাবুর বড় বোন জেসমিন বলেন, ‘আমরা ৯ ভাই-বোন। আমি বড়। গতকাল বাবুকে কেন নিয়ে গেছে তা আমি জানি না। সকালে বিষয়টি জানতে পেরেছি।’ 

তবে আখতারুজ্জামান শাহিনের সঙ্গে বাবুর কী সম্পর্ক জানতে চাইলে তিনি বলেন, ‘শাহীন আমাদের মামাতো ভাই।’ এটা বলেই তিনিও বাড়ির ভেতরে ঢুকে গেট বন্ধ করে দেন। 

বিষয়টি নিয়ে আখতারুজ্জামান শাহিনের ভাই ও কোটচাঁদপুর পৌরসভার মেয়র সহিদুজ্জামান সেলিম বলেন, ‘আমরা বাবুর মামাতো ভাই। তবে খুব আপন সম্পর্কের না।’ 


বিজ্ঞাপন


এইউ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর