রোববার, ২ আগস্ট, ২০২৬, ঢাকা

হবিগঞ্জে আগুনে ১২ বাড়ি পুড়ে ছাই

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০২২, ০৭:২৮ এএম

শেয়ার করুন:

হবিগঞ্জে আগুনে ১২ বাড়ি পুড়ে ছাই

হবিগঞ্জে আগুন লেগে ১২ বাড়ি পুড়ে গেছে। খবর পেয়ে হবিগঞ্জ ফায়ার সার্ভিসের এক ইউনিট প্রায় ১ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে হবিগঞ্জ শহরের গার্ণিংপার্ক এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. জাহাঙ্গীর আলম।

গার্নিংপার্ক এলাকার বাসিন্দা আব্দুর রহিম বলেন, ‘হঠাৎ বিকট শব্দ শুনে ঘর থেকে বের হয়ে দেখি একটি ঘরে আগুন জ্বলছে। পরে এলাকার লোকজন মিলে পুকুরের পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। এরপরেও ১২ ঘর পুড়ে যায়।’

সাদেক মিয়া বলেন, ‘আগুনে যাদের ঘর পুড়েছে, তার সবাই নিম্নবিত্ত। এর মধ্যে অনেকেই ভাড়াটিয়া। ঘরগুলোতে সিলিন্ডার গ্যাস ব্যবহৃত হতো। আগুনের লাগার পর একটি সিলিন্ডার গ্যাসের বিস্ফোরণ হয়েছে।’

মো. জাহাঙ্গীর আলম জানান, রাত সাড়ে ১০টার দিকে গার্ণিংপার্ক এলাকায় একটি টিনসেট ঘরে আগুনের সূত্রপাত হয়। ধারণা করা হচ্ছে যে, বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে এই আগুন লেগেছে। অগ্নিকাণ্ডে ১১টি টিনসেট ঘর ও একটি সেমি পাকা ঘর পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনই বলা যাচ্ছে না।

 

টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর