শনিবার, ২৩ মে, ২০২৬, ঢাকা

রোহিঙ্গা ক্যাম্পে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

জেলা প্রতিনিধি, কক্সবাজার
প্রকাশিত: ০১ জুন ২০২৪, ০১:৩০ পিএম

শেয়ার করুন:

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছেন ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট।

শনিবার (১ মে) দুপুর ১টার দিকে তাজিমারখোলা ক্যাম্প ১৩ সংলগ্ন এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


thumbnail_IMG-20240601-WA0020

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক অতীশ চাকমা।

আরও পড়ুন

রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়ল ৩ শতাধিক স্থাপনা 

তিনি জানান, ক্যাম্পে আগুনের ঘটনায় কাজ চলছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ারসার্ভিসের ৭ টি ইউনিট কাজ শুরু করেছে৷ তবে আগুনের সুত্রপাত সম্পর্কে এখনই বলা যাচ্ছে না। এ বিষয় নিয়ে পরে বিস্তারিত জানানো হবে বলে  জানিয়েছেন তিনি।


বিজ্ঞাপন


cox

১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. ইকবাল জানান, আগুন নিয়ন্ত্রণে কাজ চলছে। আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে তা জানার চেষ্টা চলছে।

thumbnail_IMG-20240601-WA0019

এর আগে গেল শুক্রবার (২৪ মে) সকাল সাড়ে ১০টার দিকে একই ক্যাম্পের ডি ব্লকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৯ ইউনিটের ৫ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছিল। ততক্ষণে ওই ক্যাম্পের ৩ শতাধিক শেড পুড়ে ছাই হয়ে যায়।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর