শনিবার, ২ মে, ২০২৬, ঢাকা

ডুয়েট শিক্ষক সমিতির নব-নির্বাচিত কমিটির শপথগ্রহণ

জেলা প্রতিনিধি, গাজীপুর
প্রকাশিত: ২৯ মে ২০২৪, ০৫:২৪ পিএম

শেয়ার করুন:

ডুয়েট শিক্ষক সমিতির নব-নির্বাচিত কমিটির শপথগ্রহণ

গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) নব-নির্বাচিত শিক্ষক সমিতির কার্যনির্বাহী কমিটির শপথগ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। 

বুধবার (২৯ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. মাহমুদ আলম নব-নির্বাচিত শিক্ষক সমিতির নেতাদের শপথ বাক্য পাঠ করান। 


বিজ্ঞাপন


আরও পড়ুন: ধর্ম অবমাননার অভিযোগে কুবি শিক্ষার্থীকে বহিষ্কার

এর আগে বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. নজরুল ইসলামকে সভাপতি ও তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের সহকারী অধ্যাপক মাজহারুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্যের কার্যনির্বাহী কমিটি নির্বাচনের মাধ্যমে বিজয়ী হয়।

কমিটির অপর সদস্যরা হলেন - সহ-সভাপতি ড. ফজলুল হাসান সিদ্দিকী, যুগ্ম সম্পাদক সাব্বির হুসাইন, কোষাধ্যক্ষ মো. মাজহারুল আলম, সাংস্কৃতিক সম্পাদক মতিউর রহমান, ক্রীড়া সম্পাদক সাদ্দাম হোসেন, দপ্তর সম্পাদক সানজিদ ই ইলাহী, প্রচার সম্পাদক ওসমান আলী, মহিলা সম্পাদক ফাতেমা সুলতানা, সদস্য ড. নাঈম মো. লুৎফুল হক, ড. মো. সাহাব উদ্দিন, ড. মো. মোস্তাফিজুর রহমান।

আরও পড়ুন: বিমার টাকা পেল সাপের কামড়ে মৃত রাবি শিক্ষার্থীর পরিবার


বিজ্ঞাপন


এদিকে সকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ আহসান উল্লাহ মাস্টার অডিটোরিয়ামে মেকানিক্যাল ম্যানুফ্যাকচারিং এবং প্রসেস ইঞ্জিনিয়ারিং নিয়ে আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন করা হয়। তিন দিনব্যাপী এ আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান। কনফারেন্স চেয়ার ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের  ডীন অধ্যাপক ড. মো. আরেফিন কাওসারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন - প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ আবদুর রশীদ।

প্রতিনিধি/ এমইউ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর