মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

শেরপুরে ২ লাখ শিশু পাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

জেলা প্রতিনিধি, শেরপুর
প্রকাশিত: ২৮ মে ২০২৪, ০৪:১৪ পিএম

শেয়ার করুন:

শেরপুরে ২ লাখ শিশু পাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

সীমান্তবর্তী শেরপুর জেলায় ২ লাখ ২১ হাজার ১৫৫ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। আর এতে স্বাস্থ্য বিভাগের কর্মীদের পাশাপাশি ৫১৪ জন স্বেচ্ছাসেবক কাজ করবেন।

মঙ্গলবার (২৮ মে) দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয় মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য্য সংবাদ সম্মেলনে জানান, আগামী ১ জুন শনিবার সকাল ৮ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সারাজেলায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন চলবে। এ ক্যাম্পেইনে ৬ থেকে ১১ মাস বয়সী ২৪ হাজার ৯৯৩ শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং ১২থেকে ৫৯ মাস বয়সী ১ লাখ ৯৬ হাজার ১৬২ শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুলসহ মোট ২ লাখ ২১ হাজার ১৫৫ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

এছাড়া শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় মায়েদের বিভিন্ন পরামর্শ প্রদান করা হবে। জেলায় ১ হাজার ৩৪৯টি কেন্দ্রে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। ক্যাম্পেইন সফল করতে এসব কেন্দ্রে স্বাস্থ্য বিভাগের কর্মীদের পাশাপাশি ৫১৪ জন স্বেচ্ছাসেবক কাজ করবেন। আর সীমান্তবর্তী গ্রামগুলোতে বিশেষ টিম কাজ করবে বলেও তিনি জানান। 

সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোবারক হোসেন। এসময় অন্যান্যের মধ্যে শেরপুর প্রেসক্লাবের সভাপতি দেবাশীষ ভট্টাচার্য্য, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, সাবেক সভাপতি শরিফুর রহমানসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর